BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সাদা পোষাকে আসামি ধরতে গিয়ে সিআইডি কর্মকর্তা ছুরিকাঘাত


ডিসেম্বর ৯, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটে নগরে সাদাপোষাকে আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর এক কর্মকর্তা।

সোমবার দিবাগত (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সাগর‌দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত সিআইডিতে উপপরিদর্শক (এসআই) খুরশেদ আলমকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এখন (মঙ্গলবার সকালে) তিনি পোস্ট অপারেটিভে আছেন।

সিআইডি সিলেটে বিশেষ পুলিশ সুপার (এসপি) সুজ্ঞান চাকমা বলেন, রাতে সাগর‌দীঘিরপাড় এলাকায় সাইবার মামলায় পরোয়ানাভুক্ত এক আসামি ধরতে সাদা পোষাকে যান সিআইডি কর্মকর্তা খুরশেদ আলম। এসময় আসামি তাকে ছুরিকাঘাত করে পা‌লিয়ে যায়।

সুজ্ঞান বলেন, রাতেই ওই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর আহত সিআইডি সদস্য স্ত্রেপোচার শেষে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। ছুরিকাঘাতে তার বুকের শিরা কেট গেছে বলে জানান এই এসপি।

এসব ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

জানা গেছে , সাগর‌দীঘিরপাড় এলাকায় সোমবার রাতে এক‌টি সাইবার মামলার পরোয়ানাভুক্ত আসামি ধরতে সাদাপোশাকে অভিযান চালায় সিআইডির একটি দল। তাদের উপস্থিতি টের পেয়ে আসা‌মি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এসআই খুরশেদ আলম আসা‌মিকে ধরতে ‌যান। তখন আসামি তার বুকে ছু‌রি মেরে পা‌লিয়ে যান। পরে খুরশেদ আলমকে সহকর্মীরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সিলেট কোতোয়া‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জা‌কির বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।