BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪০
আজকের সর্বশেষ সবখবর

সিলেট ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও আইফোন জব্দ


ডিসেম্বর ৬, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও ৬টি আইফোন ১৭ প্রো জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। শুক্রবার সকালে ওসমানী বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে আগত দুই যাত্রীর লাগেজ থেকে এসব বিদেশী পণ্য জব্দ করা হয়।

সিলেট ওসমানী বিমানবন্দরের সহকারী কাস্টমস কর্মকর্তা মুমিনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা আবু তৌহিদকে আটক করে তল্লাশী চালিয়ে বিদেশী ব্র্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট ও ৩টি আইফোন জব্দ করা হয়।

অপরদিকে আবু তৌহিদকে তল্লাশী করার সময় আরও এক যাত্রী তার লাগেজ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া লাগেজে তল্লাশী চালিয়ে আবু তৌহিদের সমপরিমাণ সিগারেট ও ৩টি আইফোন জব্দ করা হয়। দুইজনের কাছ থেকে ১ লাখ ১১ হাজার ৮০০ শলাকা বিদেশী সিগারেট জব্দ করা হয়।

মোবাইল ফোন ও সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।