BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের পিতার ইন্তেকাল


ডিসেম্বর ৬, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক ::- গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার পিতা, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের শ্বশুর, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ মঈন উদ্দিন আহমদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
শনিবার ভোর ভোর ৬টা ৩৬মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:স্বাস ত্যাগ করেছেন।

মরহুমের প্রথম জানাজার নামাজ শনিবার বাদ যোহর শাহজালাল উপশহর ডি ব্লক মসজিদে এবং দ্বিতীয় জানাজার নামাজ বাদ মাগরিব গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বহর গ্রামে অনুষ্ঠিত হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।