BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৫
আজকের সর্বশেষ সবখবর

এনইআইআর সংস্কারসহ তিন দফা দাবিতে সিলেটে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন


নভেম্বর ৩০, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::- ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে ঢাকাসহ সারাদেশের মতো সিলেটেও মোবাইল ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রবিবার দুপুর ১২টায় সিলেট কোর্ট পয়েন্টে সিলেট বিভাগীয় মোবাইল বিজনেস কমিউনিটির আয়োজনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন মার্কেটের মোবাইল ব্যবসায়ীরা অংশ নেন। সারাদেশের মতো সিলেটেও এদিন মোবাইল ফোনের দোকান বন্ধ রেখে কর্মসূচিতে সংহতি জানান ব্যবসায়ীরা। স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) কেন্দ্রীয়ভাবে কর্মসূচির ঘোষণা দেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এনইআইআর ব্যবস্থায় জটিলতা ও সিন্ডিকেটের কারণে সাধারণ জনগণ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি মোবাইল ব্যবসাও চরমভাবে সংকটে পড়েছে। অবিলম্বে এনইআইআর সংস্কার, সিন্ডিকেটমুক্ত বাজার সৃষ্টি এবং উন্মুক্ত আমদানির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোবাইল বিজনেস কমিউনিটির সদস্য জাকুয়ান আহমদ, মাছুম আহমেদ, মোঃ মূসা, সুমন আহমেদ, রুমেল আহমেদ, শুভ আহমেদ, ইয়াসিন আহমেদ,মো: আহাদ আহমেদ, মো: মাহতাব, মো: রুবেল আহমেদ, আলাল আহমেদ, ফখরুল আহমেদ, রাসেল আহমেদ, সহ অন্যান্য বক্তারা।

বক্তারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।