BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২২
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে ১ কোটি ২৫ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ


সেপ্টেম্বর ৮, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সীমান্তে চোরচালানকালে ১ কোটি ২৫ লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। সোমবার (০৮ সেপ্টেম্বর) এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেটের সীমান্তবর্তী তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, দমদমিয়া, বাংলাবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, মহিষ, জিরা, গরু, পেঁয়াজ, চকলেট, বডি স্প্রে, চিনি, বিভিন্ন প্রকার ক্রিম, ফেসওয়াশ, সাবান, হেয়ার জেল, শ্যাম্পু, বিয়ার, অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ট্রলি জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য ১ কোটি ২৫ লক্ষ ৫৩ হাজার ৩৩০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ নাজমুল হক বলেন, বিজিবি কেবল সীমান্ত পাহারা দেয় না, দেশের অর্থনীতি ও সমাজকে চোরাচালানের ক্ষতি থেকে রক্ষা করতেও অগ্রণী ভূমিকা পালন করছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় দিন-রাত আমরা সতর্ক অবস্থানে থেকে কাজ করছি। তিনি জানান, বিজিবির এ ধরনের ধারাবাহিক অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যত ভেঙে পড়েছে এবং দেশের স্বার্থ রক্ষায় বিজিবির এ সাফল্য অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।