আন্তর্জাতিক ডেস্ক::- জীবিত ব্যক্তির মৃত্যু সার্টিফিকেট দেখে বাড়িতে শোকের মতো পরিস্থিতি তৈরি হয়। হতবাক হয়ে যায় সবাই।
জীবিত থাকা সত্ত্বেও নিজের মৃত্যু সনদ দেখা একজন ব্যক্তির জন্য সত্যিই বড় ধাক্কা হতে পারে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে অনুপম আগরওয়াল নামে এক ব্যক্তির সাথে।
ভারতের নাজিবাবাদের বাসিন্দা অনুপম আবেদন করেছিলেন জন্ম সনদের জন্য। তবে বাড়িতে পৌঁছায় তার মৃত্যু সনদ। সাথে সাথে পরিবার এবং আত্মীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের এমন গাফিলতি নিয়েও প্রশ্ন তোলেন এলাকাবাসী।
ভারতীয় সংবাদ মাধ্যম আজতাক জানায়, ঘটনাটি নাজিবাবাদের তাতারপুর লালু গ্রাম পঞ্চায়েতের। এখানকার গ্রাম পঞ্চায়েত উন্নয়ন কর্মকর্তা অনুপমের মৃত্যু সনদ জারি করেন। জীবিত ব্যক্তির মৃত্যু সার্টিফিকেট দেখে বাড়িতে শোকের মতো পরিস্থিতি তৈরি হয়। হতবাক হয়ে যায় সবাই।
ভুক্তভোগী অনুপম আগরওয়াল বলেন, তিনি কেবল জন্ম সনদের জন্য আবেদন করেছিলেন, কিন্তু কর্মকর্তারা এত বড় ভুল করবেন তা কখনওই ভাবতে পারেননি তিনি।
প্রশ্ন উঠছে যে যাচাই এবং সঠিক প্রক্রিয়া ছাড়াই এতো বড় নথি কীভাবে জারি করা হল। এই ঘটনা স্থানীয় প্রশাসনের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এটি গ্রাম পঞ্চায়েত স্তরে সার্টিফিকেট যাচাই এবং ডেটা এন্ট্রিতে অবহেলার একটি বড় উদাহরণ।
পরিবারটি বলছে, যদি এই সার্টিফিকেটটি সরকারি রেকর্ডে লিপিবদ্ধ হয় তাহলে তাদের অনেক আইনি ও সামাজিক সমস্যার সম্মুখীন হতে হবে।
যাতে ভবিষ্যতে এই ধরনের ভুলের পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় স্থানীয় জনগণ।
