BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১১ লাখ টাকার ভারতীয় মালামাল আটক


আগস্ট ৩০, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্তে চোরাচালানকালে ১১ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ আগস্ট) পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির সুরাইঘাট বিওপি সীমান্তের ভেতরে কানাইঘাট উপজেলার বড়বন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাবলেট (ঔষধ) আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ৫ লাখ ২ হাজার টাকা। এছাড়া একই দিনে জৈন্তাপুর, লোভাছড়া ও লক্ষীবাজার বিওপি’র টহল দল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় এলাচ ৩০ কেজি, পাতার বিড়ি ৮৪ হাজার পিস, চা-পাতা ৭০২ কেজি, ফুলের ঝাড়ু ২৭০ কেজি ও সুপারি ৫০০টি আটক করে। আটককৃত মালামালের মূল্য ৬ লাখ ৯৪ হাজার ৩ শত টাকা। দুই অভিযানে মোট ১১ লাখ ৯৬ হাজার ৩ শত টাকার ভারতীয় মালামাল আটক করেছেন বিজিবি।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।