BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের লোভা নদীতে ডুবে বৃদ্ধ নি খোঁ জ


আগস্ট ২৯, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের কানাইঘাটে লোভা নদীতে তলিয়ে গিয়ে রজনী রাম দাস (৮৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের মৃত রাসমণি রাম দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো নৌকাযোগে নদীর তীরে গরুর জন্য ঘাস কাটতে যান রজনী রাম দাস। ঘাস কেটে বস্তায় ভরে নৌকায় তোলার সময় তিনি হঠাৎ নদীতে পড়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনেরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে কানাইঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। তবে সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ রজনী রাম দাসকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান এখনো চলছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।