BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত


আগস্ট ২৭, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

অনলা্ইন ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমায় মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘঠেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহত সফিকুর রহমান (৫৮) গোলাপগঞ্জের পালপাড়া গ্রামের মৃত ফাতির আলীর ছেলে।

জানা যায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিকে একটি বেপরোয়া ট্রাক ধাক্কা দিলে সাথে সাথেই ছিটকে পড়েন সফিক। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানীর মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকের চালক বা হেল্পারকে আটক করা সম্ভব হয়নি। তবে মোটরসাইকেল ও ট্রাকটি বর্তমানে দক্ষিণ সুরমা থানা পুলিশের হেফাজতের রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।