BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪০
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে ভারতীয় অস্ত্র উদ্ধার


আগস্ট ২৪, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং চা বাগান সংলগ্ন এলাকা থেকে ভারতীয় অবৈধ চারটি এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৪ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল কাটারী এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত ১টার দিকে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। দীর্ঘক্ষণ অবস্থান ও তল্লাশির পর ভোর ৬টার দিকে ওই এলাকা থেকে চারটি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে অবৈধ এয়ারগান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।