বিডিসিলেট ডেস্ক : সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ির চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল ১নং বারহাল ইউনিয়নের শাহাবাগ পয়েন্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় একটি পিকআপ গাড়ি থেকে ৪ লাখ ২০ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে পিকআপে থাকা তিনজনকে আটক করে পুলিশ। তারা হলেন মো. আব্দুশ শুকুর (৪৮), পিতা-জালাল আহমদ, সাং- আগফৌদ (গাংপার সুরাইঘাট); মাহবুব আলম (২৮), পিতা-মানিক মিয়া, সাং-নেহালপুর এবং আবু তাহের (২০), পিতা-জহির উদ্দিন ওরফে জইন উদ্দিন, সাং-নেহালপুর, থানা-কানাইঘাট, জেলা-সিলেট।
জব্দকৃত বিড়ি ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
