BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৪
আজকের সর্বশেষ সবখবর

শিশু কিশোর মেলার সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত


আগস্ট ২৩, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে শিশু কিশোর মেলা সিলেট জেলার উদ্যোগে স্কুল ভিত্তিক শিক্ষার্থীদের নিয়ে গতকাল শনিবার দি এইডেড হাই স্কুলে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেট শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিযোগিতাটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠে।
প্রতিযোগিতা শেষে এন এইচ নাঈমের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিশু কিশোর মেলা সিলেট জেলার সমন্বয়কারী অর্চিতা শান্তা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক জায়েদা শারমিন, শিশু কিশোর মেলার উপদেষ্টা নাজিকুল ইসলাম রানা ও কেন্দ্রীয় সম্পাদক বিশ্বজিৎ নন্দী। স্বাগত বক্তব্য রাখেন শিশু কিশোর মেলার সংগঠক অয়ন সাহা।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, সমাজের সার্বিক যে অবক্ষয় আমরা পরিলক্ষিত করছি সেখানে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি শিকারে পরিণত হচ্ছে। এই জায়গা থেকে শিক্ষার্থীদের মান উন্নয়নে, দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা গড়ে তুলতে এবং জ্ঞান ও যুক্তিভিত্তিক সমাজ গড়তে এই ধরনের নানা আয়োজনে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই কাজ শিশু কিশোর মেলা দায়িত্বের সাথে পালন করে যাবে বলে বক্তাগণ আশা ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।