BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৭
আজকের সর্বশেষ সবখবর

থানা হেফাজতে যুবকের মৃ’ত্যু, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার


আগস্ট ২৩, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক :: কক্সবাজারের চকরিয়ায় পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় চকরিয়া থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে বিকেলে ৩টার দিকে চকরিয়া থানার সামনে এ ঘটনাকে ‘পরিকল্পিত হত্যা’ দাবি করে তদন্তের পাশাপাশি জড়িতদের শাস্তি চেয়ে মিছিল-স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় জনতা।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এএসআই মোহাম্মদ হানিফ মিয়া, কনস্টেবল মহি উদ্দিন ও ইশরাক হোসেন। 

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, থানা হেফাজতে আত্ম’হত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।