BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৫
আজকের সর্বশেষ সবখবর

সামান্য খাবারে উৎফুল্ল হয়েছিল ছোট্ট আমির, ফেরার পথেই দখলদারের গুলিতে চিরবিদায়


জুলাই ৩১, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সহায়তা পেতে আসা ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হৃদয়বিদারক এই ঘটনাটি সরাসরি দেখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক এক সেনাসদস্য। তিনি গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর হয়ে সেখানে ত্রাণ বিতরণ কেন্দ্রে কাজ করছিলেন।

সেনাসদস্য অ্যান্থনি আগুইলার জানান, ২৮ মে দিনটিতে গাজার ‘ছোট্ট আমির’ নামে পরিচিত ক্ষুধার্ত একটি শিশু তীব্র রোদে দীর্ঘ ১২ কিলোমিটার হেঁটে এসেছিল ত্রাণ-সহায়তার আশায়। সে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কেবল মাটিতে পড়ে থাকা সামান্য চাল আর ডাল কুড়িয়ে পায়। খবর মিডল ইস্ট মনিটরের।

ছেলেটি তার সামান্য জিনিসপত্র নামিয়ে, আগুইলারের মুখে হাত দিয়ে স্পর্শ করে, তার হাত চুমু খায় এবং ইংরেজিতে ‘ধন্যবাদ’ বলে। তারপর সে ফিরে যায় ভিড়ের দিকে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই, যখন সে অন্য বেসামরিক লোকজনের সঙ্গে ফিরে যাচ্ছিল, তখন ইসরায়েলি সেনারা গুলি ও টিয়ার গ্যাস ছুঁড়লে আমির ঘটনাস্থলেই প্রাণ হারায়।

আগুইলার বলেন, ‘এই দিনটি গাজার অন্য দিনের চেয়ে আলাদা কিছু ছিল না-শুধু মৃত্যুটা একটু আগেই এসে গেছে।’ ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে অনেকেই শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। মানবিক সহানুভূতি যেখানে টিকে থাকার শেষ ভরসা, সেখানে এক শিশুর করুণ পরিণতি যেন গাজার নিরব কান্নার প্রতিচ্ছবি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।