BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৪
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে অবৈধপথে প্রবেশের শীর্ষে বাংলাদেশিরা!


মে ১১, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আফ্রিকার উপকূলবর্তী দেশ লিবিয়া ও তিউনিসিয়া থেকে অবৈধভাবে ইতালিতে প্রবেশের প্রবণতা আবারো বেড়েছে। ইতালির দৈনিক ইল ফাত্তো কোয়েতিদিয়ানো এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের এপ্রিল মাসে ভূমধ্যসাগরীয় এই রুট ব্যবহার করে দেশটিতে পাড়ি জমিয়েছে ৬ হাজার ৪০০ জন অভিবাসী, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, এই পথ ব্যবহারকারী অভিবাসীদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের সংখ্যায়ই বেশি। এ বছর এপ্রিল পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেছে ৫ হাজার ৭৯৬ জন বাংলাদেশি।

দ্বিতীয় অবস্থানে রয়েছে পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া, যাদের সংখ্যা ১ হাজার ৭৪৮ জন। অধিকাংশ অভিবাসীর যাত্রা শুরু হয়েছে লিবিয়া ও তিউনিসিয়ার উপকূল থেকে।

গত ২৯ এপ্রিল ইতালির কোস্টগার্ডের তথ্যানুযায়ী, ৯৩৫ জন অভিবাসী ইতালির দ্বীপাঞ্চল লাম্পেদুসায় পৌঁছায়। তাদের মধ্যে ২৬৫ জনকে পরবর্তীতে এমপেদোকলে বন্দরে স্থানান্তর করা হয়।

এই দলে বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ইথিওপিয়া, সুদান, সোমালিয়া ও নাইজেরিয়ার নাগরিকরা ছিলেন। অবৈধ অভিবাসন রোধ এবং অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে ব্যর্থ হওয়ায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার সমালোচনার মুখে পড়েছে। ক্ষমতায় আসার আগে অভিবাসন নিয়ে কড়া অবস্থানের কথা বললেও বাস্তবে তা কার্যকর করতে ব্যর্থ হচ্ছেন বলে মত বিশ্লেষকদের।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।