BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে ১ কোটি ৬ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ


জানুয়ারি ৭, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ১ কোটি ৬ লক্ষ ৬৯ হাজার টাকা ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট, তামাবিল, কালাইরাগ, কালাসাদেক, উৎমা এবং সংগ্রাম বিওপি বিপুল পরিমান ভারতীয় গরু, চিনি, গার্নিয়ার ক্রিম, সুপারি, মদ। তাছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক বর্তমান বাজার মূল্য ১ কোটি ৬ লক্ষ ৬৯ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।