BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২৫
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৫ অভিবাসী আটক


জানুয়ারি ২, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১০৫ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। রাজ্যের মাসাইয়ের একটি নির্মাণ বিল্ডিংয়ের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়া গ্যাজেটের এক খবরে বলা হয়েছে, ১ জানুয়ারি জোহর রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, নববর্ষের গভীর রাতে অভিযান চালানো হয়।

অভিযানে মোট ৪৫৪ বিদেশি এবং স্থানীয় নাগরিকদের কাগজপত্র পরীক্ষার পর তাদের মধ্য থেকে ১০৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

আটকদের মধ্যে ২০ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং চারজন নারী, ১৬ জন মিয়ানমারের পুরুষ, একজন পাকিস্তানি পুরুষ এবং ৬৪ জন বাংলাদেশের নাগরিক রয়েছেন। আটকদের বয়স ২০ থেকে ৫৬ বছরের মধ্যে। তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নিতে আটকদের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

মোহাম্মাদ রুসদি বলেছেন, অভিবাসন আইন ও প্রবিধানের অধীনে অপরাধকারী বিদেশিদের বিরুদ্ধে প্রয়োগ জোরদার করা অব্যাহত থাকবে এবং নিয়োগকর্তা, প্রাঙ্গণের মালিক অবৈধ অভিবাসীদের সুরক্ষা দেওয়া ব্যক্তিদের সঙ্গে আপস করবে না বলে জানান তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।