BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৫
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ


ডিসেম্বর ১২, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সদরের ৫,৬ ও ৭নং ওয়ার্ডে বিতরণ করা হয়। এর পূর্বে বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা পরিষদ মিলনায়তনে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুনাব আলীসহ ৬ জন নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম।

এরআগে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলােয়ার হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী প্রমুখ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, আগামী একমাস উপজেলার ৭ ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট থেকে ১ লাখ ১৭ হাজার ২৫৪ জন নাগরিককে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।