বিডি সিলেট :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দু’র্ঘটনায় ৪ জন নি’হ’ত হয়েছেন। ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে জৈন্তাপুরের রংপানি ব্রিজ নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে তমাল (২৫), একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নেহাল (২৬), কমলাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে জুবায়ের, নিজপাট ইউনিয়নের হারুন উর রশিদের ছেলে আলী হোসেন সুমন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
