BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সাতাঁর প্রশিক্ষণের শুভ উদ্বোধন


সেপ্টেম্বর ৬, ২০২৩ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে ৭ দিন ব্যাপী সাতাঁর প্রশিক্ষণের শুভ উদ্বোধন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সুইমিং পুল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, প্রধান শিক্ষক মোছাম্মৎ: সালমা বেগম।

উক্ত অনুষ্ঠানে ইউনিসেফের সিলেট জেলা প্রতিনিধি দেবাশীষ মন্ডল, মো: শফিকুল ইসলাম ( সিপিসিএম), পলাশী মজুমদার ( সিপিসিএম), ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ প্রশিক্ষণার্থীদের অভিভাবকমন্ডলী উপস্হিত ছিলেন। প্রশিক্ষণ শুরুর প্রথম দিনেই সিলেট জেলার ৫০ জন শিশু ও কিশোর কিশোরী সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।