BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৫
আজকের সর্বশেষ সবখবর

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, দুজন আহত


আগস্ট ২৭, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় দুই নারী গুরুতর আহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতুপী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বেগম(৫০) ও তার মেয়ে রুবিনা বেগম (৩০)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে বাসার মালামাল নিয়ে শান্তিগঞ্জে আসার পথে দামোধরতুপী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা খায় ট্রাক।

এতে ট্রাকে থাকা দুই নারী গুরুতর আহত হন। এরপর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন৷

এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক বলেন, ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় দুই নারীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি৷

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।