BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০০
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু


জুলাই ১৬, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা ওই গ্রামের আমরুল মিয়ার ৪ বছরের শিশু কন্যা ফাতেমা আক্তার ও এমরান মিয়ার সাড়ে তিন বছর বছর বয়সী কন্যা মাহমুদা আক্তার। সম্পর্কে তারা চাচাতো বোন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ওই মাহমুদা ও ফাতেমা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে বসে খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে তারা সকলের অগোচরে পুকুরের পানিতে পরে তলিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।