BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৬
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জে৩টি দোকানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা


জুলাই ৫, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি দোকানে জরিমানা।বুধবার উপজেলার আদমপুরসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসী, রেস্টুরন্টে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমে এ অভিযান করা হয়।

জানা যায়, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে আদমপুর বাজারে শাহজালাল মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, হক ভ্যারাটিজ স্টোরকে ১ হাজার টাকা, স্বাদ কনফেকশনারীকে ৫ হাজার টাকা জরিমানাসহ ৩ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তিসহ নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।