BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৩
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে বিএনপির ৮ নেতাকর্মীর হাইকোর্টে জামিন


নভেম্বর ২৪, ২০২২ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নবীগঞ্জ থানায় পুলিশের দায়েরকৃত মামলায় বিএনপির ৮ নেতাকর্মী ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। গতকাল বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। আসামীপক্ষে মামলার শোনানী করেন এডভোকেট আমিনুল ইসলাম, এডভোকেট নজরুল ইসলাম বাবু ও ব্যারিষ্টার কায়সার কামাল।

বিষয়টি নিশ্চিত করে এডভোকেট আমিনুল ইসলাম জানান- গত ১৬ নভেম্বর বিএনপির ৩৮ জনের নাম উল্লেখ করে ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক ও অস্ত্র আইনে নবীগঞ্জ থানা পুলিশ একটি মামলা দায়ের করে। এই মামলায় নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, যুগ্ম আহ্বায়ক আশিক মিয়া, নবীগঞ্জ পৌর বিএনপি নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদ, নবীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, জেলা যুবদলের সদস্য শাহিন মিয়া তালুকদার ও বিএনপি নেতা শাহিদ মিয়ার আগাম জামিন প্রার্থনা করলে হাইকোর্ট ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।