BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৬
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে গাঁজার গাছসহ মাদক কারবারী আটক


অক্টোবর ২৫, ২০২২ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : হবিগঞ্জের বানিয়াচংয়ে গাঁজার চারা গাছসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ সাঙ্গর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত জাকারিয়া তালুকদার (৫২) ওই গ্রামের মৃত নায়েব আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান জাকারিয়া তালুকদার নামে ওই ব্যক্তি তার নিজ মালিকানাধীন জমিতে চাষ করা ৪টি সবুজ রংয়ের গাজার গাছের সন্ধান পেয়ে আমরা অভিযান চালাই। এসময় ৪টি গাজার গাছসহ তাকে হাতেনাতে আটক করি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বানিয়াচং থানা এলাকায় মাদক, জুয়া, দাঙ্গা প্রতিরোধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।