BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৬
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস


অক্টোবর ২১, ২০২২ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। উপজেলার দীঘলবাক ইউনিয়নের কুশিয়ারা নদী থেকে গুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার(২০ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুশিয়ারা নদীতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার।

এসময় অবৈধ জাল দিয়ে মাছ ধরার অভিযোগে মৌলভী বাজার জেলার খলিলপুর ইউনিয়নের আজিজুল হক নাকে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ১৫ শ’মিটার বেড়জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এতে সহযোগিতা করেন, নবীগঞ্জ উপজেলা মৎস সিনিয়র কর্মকর্তা আসাদ উল্লাহসহ পুলিশের একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।