চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে সিএনজি ভাড়া নিয়ে মালিকপক্ষের সাথে প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ আগস্ট) বিকেলে চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, ওসি আলী আশরাফের সাথে মালিকপক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রশাসনের সাথে মালিকপক্ষের বৈঠকে প্রশাসন থেকে সিএনজি ভাড়া অতিরিক্ত আদায় না করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। মালিকপক্ষের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সভাপতি কামরুল ইসলামসহ আরো অনেকে।
বৈঠকে প্রশাসন ও মালিকপক্ষের দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়৷ এতে বর্তমান যাত্রী ভেগান্তিসহ নানান দিক নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে প্রশাসন থেকে বলা হয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
