BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৮
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে হেলিকপ্টারে চড়ে শ্বশুর বাড়ীতে সুরভী


আগস্ট ৬, ২০২২ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে মেয়ে যাবে বরের বাড়ী। তাক লাগিয়ে দেবেন সবাইকে।মায়ের সেই স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বরের বাড়ী গেলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামের তাছমিয়া আক্রার সুরভী।

বৃহস্পতিবার (৪ জুুলাই) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামের ফুটবল মাঠে অবতরণ করে হেলিকপ্টার।তখন ফুটবল মাঠের চারিদিকে উৎসুক জনতার ভীড় ছিল চোখে পড়ার মতো।এ সময় ভরগাঁও গ্রামের পর্তুগাল প্রবাসী আলকাছ মিয়ার মেয়ে তাছমিয়া আক্রার সুরভী হেলিকপ্টারে চড়ে বিয়ের অনুষ্ঠানস্হল সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে যান।পরে কুশিয়ারা কনভেনশন হলে অনুষ্ঠিত হয় বিয়ের আয়োজন। অনুষ্ঠান শেষে কনেকে নিয়ে হেলিকপ্টারে যোগে নিজ বাড়ী চলে যান যুক্তরাজ্য প্রবাসী বর আব্দুল আহাদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।