BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৮
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে গাঁজাসহ দুইজন আটক


আগস্ট ৩, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জেলার চুনারুঘাটে গাঁজাসহ দুইজনকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটকৃতরা হলেন : আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাইল এলাকার মৃত খোরশেদ খন্দকারের পুত্র মাখন মিয়া (৫৫), কালিনগর এলাকার শুকুর আলীর ছেলে দুলাল মিয়া (৩৬)।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলী আশরাফ জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে থানার এসআই তরিকুল ইসলাম হিমনের নেতৃত্বে এএসআই মহসিনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকায় গাঁজা পাচারকালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তখন সময়ে পুলিশের উপস্থিত টেরপেয়ে তাদের সহযোগী পালিয়ে যায় ।

এঘটনায় তাদের বিরুদ্ধে এসআই তরিকুল ইসলাম হিমন বাদী হয়ে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।