BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৮
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে গাঁজাসহ যুবক আটক


জুলাই ৩১, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে গাঁজাসহ রমজান আলী (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে।

রোববার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর আমবাড়িয়া এলাকা থেকে ২কেজি গাঁজা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রমজান আলী (৩৫) সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাও গ্রামের মৃত মাঈন উদ্দিন ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো.ফেরদৌস কবীর পিএসসি। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।