BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১০
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু


জুলাই ২৪, ২০২২ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামে বাড়ির পার্শ্ববর্তী কৃষি জমি দেখতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শুকুর আলী (৪৫) নামের এক কৃষকের।শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।নিহত শুকুর আলী পইল ইউনিয়নের চানপুর গ্রামের ছমেদ আলীর পুত্র।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, শুকুর আলী নামে ওই ব্যক্তি বাড়ির পার্শ্ববর্তী কদমতলী নামক স্থানে নিজের কৃষি জমি দেখতে যায়। এসময় ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।