BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৬
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে মিলাদ গাজী এমপি’র খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ


জুলাই ৪, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪ নং দীঘলবাগ ইউনিয়নের মাধবপুর -গালিমপুর, দুর্গাপুর, কুমারকাদা,আহমদপুর সহ বিভিন্ন গ্রামে বন্যা কবলিত ১ হাজার পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী,চাল,রান্না করা খাবার ও নগদ অর্থ বিতরণ করলেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি ।

রোববার (৩ জুলাই)দীঘলবাগ ইউনিয়নের পানিবন্দি গ্রামগুলো পরিদর্শন করেন ও এসব খাদ্য সামগ্রী পানিবন্দি মানুষের মাঝে বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন,হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দীন চৌধুরী বুলবুল,হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা আখতারুজ্জামান কমল,সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ,দীঘলবাগ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, নবীগঞ্জ পৌর যুবলীগ নেতা দীপন ধর,নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আলমগীর চৌধুরী সালমান,নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা কয়েস আলী ইমন সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের প্রমুখ নেতৃবৃন্দ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।