BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৯
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


জুন ১৪, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মারা গেছে সানজিদা আক্তার (৫) নামে এক শিশু।

মৃত সানজিদা আক্তার উপজেলার পশ্চিম রুহিতনসি গ্রামের মো. মেহেদি হাসানের কন্যা।

মঙ্গলবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

লাখাই থানার (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, সানজিদা নামে ওই শিশুটি বাড়ির উঠানে বসে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে তারা পুকুর পারে চলে যায়। এসময় অসাবধানতা বশত ওই শিশুটি পুকুরের পানিতে পরে ডুবে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় কান্নায় ভেঙে পড়েন সানজিদার স্বজনরা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।