BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৯
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে নবজাতকের মরদেহ উদ্ধার


জুন ১৩, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জে মাধবপুরে খালের পানি থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ জুন) বিকেলে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের একটি কবরস্থানের রাস্তার পাশে খাল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা খালের পানিতে নবজাতকের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক সততা নিশ্চিত করেন জানান, নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জে পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।