BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৫
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সড়ক পরিবহন শ্রমিকলীগ মহানগর শাখার বিক্ষোভ মিছিল


জুন ৬, ২০২২ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সড়ক পরিবহন শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক ফরিদ আহমদের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

(৪ জুন) শনিবার ঐহিত্যহাসিক রেজিষ্ট্রারী মাঠ হতে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সভাপতি বোরহান উদ্দিন ভান্ডারী, সহ-সভাপতি মুহিবুর রহমান খান, আলম মোল্লা, আবু তাহের (নানা ভাই), সোহেল রানা, যুগ্ম সম্পাদক অনুর চৌধুরী, বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, কোতোয়ালী থানা পরিবহন শ্রমিকলীগের সভাপতি আলী হোসেন সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।