BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৫
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ব্ল্যাক ড্রাগন মার্শাল আর্ট একাডেমীর বেল্ট ও সনদ বিতরণ


জুন ৫, ২০২২ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ বাংলাদেশ ব্ল্যাক ড্রাগন মার্শাল আর্ট একাডেমীর উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন গ্যাটাগরিতে বেল্ট ও সনদ বিতরণ করা হয়েছে। রোববার (৫ জুন) বিকেল ৫টায় রিকাবীবাজারস্থ প্রশিক্ষণ কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্ল্যাক ড্রাগন মার্শাল আর্ট একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মো. আব্দুল্লাহ আমিন মাসুদ এর সভাপতিত্বে ও একাডেমীর সিনিয়র প্রশিক্ষণার্থী ফয়সল মজুমদার মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য অধিদপ্তর সিলেটের সহকারি উপ-পরিদর্শক মো. রুহুল আমিন, এপেক্স ক্লাব অব সিলেটের জিডি রুমু ধর, উশু প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন।

শিক্ষার্থীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, ব্ল্যাক বেল্ট হোল্ডার ইফফাত ওয়াসিমাত, অর্পিতা সামান্তা অর্পা, আলেমা বানু আফসানা, গহিন সিনহা, শাহাদত হোসেন প্রমুখ।

এছাড়াও প্রশিক্ষণার্থীদের অভিভাকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৮জন প্রশিক্ষণার্থীদের মাঝে বেল্ট ও সনদপত্র প্রদান করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।