BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৭
আজকের সর্বশেষ সবখবর

২৫ জনকে নিয়োগ দেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়


মার্চ ১১, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

চাকরি ডেস্কঃ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ছয়টি ভিন্ন পদে মোট ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

হিসাবরক্ষক, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক।

পদসংখ্যা

মোট ২৫ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পদ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ এইচএসসি/ এসএসসি/ সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারেন। কিছু কিছু পদের জন্য প্রার্থীর কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

হিসাবরক্ষক পদের বেতন ১১,৩০০-২৭,৩০০/-টাকা,

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও কম্পিউটার অপারেটর বেতন ১১,০০০-২৬,৫৯০/-টাকা,

ক্যাশিয়ার বেতন ১০,২০০-২৪,৬৮০/-টাকা,

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন ৯,৩০০-২২,৪৯০/-টাকা ও

অফিস সহায়ক বেতন ৮,২৫০-২০,০১০/-টাকা ।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে (http://ptd.teletalk.com.bd/) আবেদন করতে পারবেন ।

আবেদনের শেষ তারিখ

৯ এপ্রিল, ২০২২।

সূত্র: প্রতিষ্ঠান ওয়েবসাইট।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।