BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২৬
আজকের সর্বশেষ সবখবর

৫৮ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ, কর্মস্থল কক্সবাজার


ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

চাকরি ডেস্কঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে ‘রিহ্যাবিলেশন অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

রিহ্যাবিলেশন অফিসার।

যোগ্যতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপি বা অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইনক্লুয়েশন ও ফিজিক্যাল বিষয়ে জানাশোনা থাকতে হবে। উন্নয়ন সংস্থা ও এনজিওতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। বাংলা ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। স্থানীয় ভাষা বিশেষ করে রোহিঙ্গা ভাষায় দক্ষ হলে অগ্রাধিকার দেওয়া হবে। ন্যূনতম বয়স ২৫ বছর হতে হবে।

কর্মস্থল

কক্সবাজার (উখিয়া)।

বেতন

৫৫৬৫৪-৫৮৯৯৩/-টাকা। এছাড়াও মোবাইল বিল, ভ্রমণ ভাতা, মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি, ইনস্যুরেন্স, গ্রাচুয়েটি ও উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৩ ফেব্রুয়ারি, ২০২২।

সূত্র : বিডিজবস

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।