বিডি সিলেট :: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় মো. মুহিবুর রহমান নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিয়ানীবাজারের বৈরাগীবাজার খশির আবদুল্লাহপুর এলাকায় সড়কে পেছন থেকে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন মুহিবুর রহমান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
