BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৩
আজকের সর্বশেষ সবখবর

ওরিয়েন্ট-এক্সপ্রেসের বিলাসবহুল কামরায় পেরি-ট্রুডোর রোমান্টিক অবকাশ


নভেম্বর ২৯, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বিলাসবহুল ভ্রমণে নতুন চমক দেখালেন মার্কিন পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্যারিস থেকে ভেনিস পর্যন্ত ২৪ ঘণ্টার রোমান্টিক রেলভ্রমণে তারা চড়েছেন বিখ্যাত ভেনিস সিম্পলন-ওরিয়েন্ট-এক্সপ্রেসের একান্ত ব্যক্তিগত বিলাসবহুল কামরা ‘ল’অবজারভেটরি’তে।

ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওই বিশেষ কামরায় প্যারিস থেকে ভেনিস পর্যন্ত একমুখী যাত্রার টিকিটের মূল্য ৮০ হাজার পাউন্ড (প্রায় ১ লাখ ৫ হাজার ডলার)। তবে পেরি ও ট্রুডো এই ভ্রমণের জন্য কত অর্থ দিয়েছেন, আদৌ অর্থ পরিশোধ করেছেন কি না, তা জানা যায়নি।

বিলাসবহুল ট্রেনটি পরিচালনাকারী প্রতিষ্ঠান বেলমন্ডের ওয়েবসাইট অনুযায়ী, ‘ল’অবজারভেটরি’ কামরায় রয়েছে শোবার ঘর, খাবার জায়গা, বইয়ে সাজানো লাইব্রেরি এবং ব্যক্তিগত বাটলার। কামরাটিতে রয়েছে স্কাইলাইট, আরামদায়ক স্নানের জন্য বিশেষ বাথটাব এবং ক্যাভিয়ার ও শ্যাম্পেনের আয়োজন।

ইনস্টাগ্রামে ভ্রমণের কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে ভক্তদের সেই অভিজ্ঞতার ঝলক দেখিয়েছেন পেরি। একটি ছবিতে জানালার পাশে রাখা বাথটাবে বসে থাকতে দেখা যায় ‘ফায়ারওয়ার্ক’ গানের এই শিল্পীকে। সেখানে বসে বাইরের চলমান দৃশ্য উপভোগ করছিলেন তিনি।

ট্রেনের ভেতরে তাদের সন্ধ্যার আয়োজনের ছবিও প্রকাশ করেছেন এই জুটি। রাতের খাবারের সময় ককটেল পান ও তাস খেলতে দেখা যায় দুজনকে। সাদা টেবিলক্লথ এবং সোনালি নকশার বাতির সাজে সজ্জিত টেবিলে বসেছিলেন তারা।

এ সময় পেরির পরনে ছিল ডি লা ভ্যালির তৈরি শ্যাম্পেন রঙের সিল্কের ছোট পোশাক। ট্রুডো পরেছিলেন সাদা টাক্সিডো।

এই ব্যক্তিগত কামরার আরেকটি বিশেষ সুবিধা হলো গোপনীয়তা। ট্রেনের একেবারে পেছনে অবস্থিত ‘ল’অবজারভেটরি’তে থাকায় অন্য যাত্রীদের সঙ্গে সাধারণত দেখা-সাক্ষাৎ এড়িয়ে নিরিবিলি ভ্রমণের সুযোগ পান অতিথিরা।

ইউরোপজুড়ে এই জুটির বৃহত্তর ভ্রমণ পরিকল্পনার অংশ ছিল রেলযাত্রাটি। তাদের সফরে বার্সেলোনা, মিলান, প্যারিস ও ভেনিসের মতো শহরও অন্তর্ভুক্ত ছিল।

প্যারিসে অবস্থানকালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গেও দেখা হয় পেরি ও ট্রুডোর। ম্যাক্রনের সঙ্গে একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন পেরি। ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে মজার মন্তব্য ছড়িয়ে পড়ে। অনেকে ঠাট্টা করে বলেন, ম্যাক্রন যেন তাদের ডেটিংয়ের মাঝে অনিচ্ছাকৃতভাবে তৃতীয় ব্যক্তি হয়ে হাজির হয়েছেন।

২০২৫ সালের জুলাইয়ে মন্ট্রিয়লে একসঙ্গে দেখা যাওয়ার পর পেরি ও ট্রুডোর প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর থেকে তাদের সম্পর্ক ক্রমেই প্রকাশ্যে এসেছে। ২০২৬ সালের জুনে ট্রিবেকা ফেস্টিভালে একসঙ্গে লালগালিচায় উপস্থিত হয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জুটি হিসেবে নিজেদের প্রকাশ করেন তারা।

ট্রুডোকে নিয়ে নিজের অনুভূতির কথাও প্রকাশ্যে বলেছেন পেরি। ২০২৬ সালের সেপ্টেম্বরে পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রুডোকে ‘আমার জীবনের ভালোবাসা’ বলে উল্লেখ করেন এই গায়িকা।

এদিকে সেপ্টেম্বরে পেরি মুক্তি দেন তার কনসার্ট চলচ্চিত্র ‘কেটি পেরি: দ্য লাইফটাইমস ট্যুর—লাইভ ফ্রম প্যারিস’। গত বছর ফ্রান্সে দুই রাতের কনসার্ট থেকে ছবিটি ধারণ করা হ

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।