যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) বাদ আসর নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শুরুর পূর্বে মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাসিব খানের পিতা মাওলানা আব্দুন নুর খান (রহ.) এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলামের বড় ভাই মাওলানা নাজমুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়া করা হয়।
মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন—সহ-সভাপতি মাওলানা আব্দুল হাসিব খান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী, এম বশির আলী, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন প্রমুখ।
বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মহানগর যুব জমিয়তের উদ্যোগে একটি আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
