BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৭
আজকের সর্বশেষ সবখবর

ধোপাজান নদী বন্ধে কর্মহীন দেড় লাখ শ্রমিক ও ব্যবসায়ী


নভেম্বর ২৬, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আইনি জটিলতা ও সমীক্ষার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সুনামগঞ্জের বৃহত্তম ধোপাজান বালি-পাথর মহালের ইজারা। এতে কর্মহীন হয়ে পড়েছেন সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার প্রায় দেড় লাখ শ্রমিক ও ব্যবসায়ী। কাজ হারিয়ে অনেক পরিবারে নেমে এসেছে চরম আর্থিক সংকট। অনাহার-অর্ধাহারে দিন কাটানোর পাশাপাশি অর্থাভাবে বন্ধ হয়ে যাচ্ছে নদীপাড়ের অনেক শিশুর পড়াশোনাও।

তবে জেলা প্রশাসন বলছে, আইনি জটিলতা সমাধান করে দ্রুত ইজারার প্রক্রিয়া চলমান রয়েছে। এই যেমন কাপনা জালালিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার। পাঁচ মাসের বেতন বকেয়া থাকায় মাদরাসায় যাওয়া বাদ দিয়ে বাড়িতে অলস সময় পার করছেন। আর প্রতিনিয়ত মরিয়মের দু-চোখ থেকে কান্নার ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ছে মাটিতে। যেন শুরুর আগেই জীবন ওই শিক্ষার্থীর কাছে নোনাজলে তিক্ত বিষাদময়।

জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উত্তর ডলুরা গ্রামের সোলেমান মিয়া ও ফরিদা খাতুনের তিন সন্তানের মধ্যে মরিয়ম তাদের আদরের বড় সন্তান। ভিটেমাটি মেঘালয়ের তীব্র স্রোতে নদীগর্ভে হারানোর পর অন্যের জায়গায় কাগজের মতো পাতলা টিন ও ত্রিপালে বেষ্টনী তৈরি জীর্ণশীর্ণ ঘর আর রান্নাবান্নার হাঁড়িপাতিল ও প্লাস্টিকের আসবাবপত্র ছাড়া কিছু নেই।

‘ধোপাজান বালুমহাল দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় অনেক শ্রমিককে বেকায়দায় পড়তে হচ্ছে। তবে এই নদীর ইজারা দেওয়ার জন্য ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে।’

অশ্রুসিক্ত নয়নে কিশোরী মরিয়ম জাগো নিউজকে বলেন, বিগত ৭ বছর ধরে পাথর মহালের ইজারা বন্ধ থাকায় বাবা-মা দুজন বেকার। আয়-রোজগার নেই, এজন্য তাদের সংসারের দুঃখ-কষ্টের শেষ নেই।

মরিয়মের অসুস্থ মা ফরিদা খাতুন বলেন, মেয়ে পড়ালেখার খরচের জন্য বই, খাতা, কলম ও মাদরাসার বেতনের জন্য কান্নাকাটি করে। তাকে প্রশ্ন করে, আমরা কেন গরিব ঘরে জন্ম নিলাম, লেখাপড়ার খরচ দিতে পারি না, পেটপুরে ভাত খেতে পারি না-এর চেয়ে আমাদের মৃত্যু ভালো। আমার মেয়ে লেখাপড়া শেষ করে ডাক্তার হতে চায়।

মরিয়মের বাবা সোলেমান মিয়া জাগো নিউজকে বলেন, নদীতে কাজ করতে পারলে খাবার জুটে, না পারলে না খেয়েই থাকতে হয়।

‘আমি এখানে যখন যোগদান করি, তখন ধোপাজানের বালু লুটপাট চলছিল। আমি এসে সেটি বন্ধ করি। এখনও এই নদী থেকে যাতে কেউ বালু-পাথর লুট করতে না পারে, সেই জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশের চেকপোস্ট রয়েছে। তবে আমার মনে হয়, সরকার যদি নদী বৈধভাবে ইজারা প্রক্রিয়া সম্পূর্ণ করে, তাহলে এখানে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।’

এদিকে, শুধু মরিয়মের পরিবার নয়, জেলার দুই উপজেলার দেড় লাখের বেশি মানুষ যুগের পর যুগ বেলচা, বালতি ও গাড়ির টিউব দিয়ে নদী থেকে বালি-পাথর উত্তোলন করে জীবন-জীবিকা নির্বাহ করে আসছেন। তবে এই নদীকেন্দ্রিক কর্মসংস্থান বন্ধ থাকায় একদিকে তারা যেমন বেকার হয়ে পড়েছেন, অন্যদিকে গ্রাম ছেড়ে রাজধানীমুখী হচ্ছেন হাজারো মানুষ।

ডলুরা গ্রামের বাসিন্দা নূর হোসেন বলেন, ধোপাজান নদী বন্ধ থাকায় আমাদের গ্রামে অনেক মানুষ কর্মসংস্থানের আশায় গ্রাম ছেড়ে কাজের সন্ধানে ঢাকা চলে গেছে। সরকার যদি এই নদী ইজারা দিয়ে খুলে দিত, তাহলে লাখো শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হতো।

ডলুরা গ্রামের বাসিন্দা আবু বক্কর বলেন, আমরা যারা শ্রমিক আছি, দীর্ঘ সাত বছর ধরে গ্রাম ছেড়ে সুনামগঞ্জ শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছি। তবে সরকার কেন এই নদী ইজারা দিচ্ছে না, সেটা জানি না। তবে এই নদী ইজারা হলে এই অঞ্চলের অর্থনীতি যেমন সচল হতো, তেমনি নদীতীরবর্তী মানুষের অভাব-অনটন দূর হতো।

‘মেয়ে পড়ালেখার খরচের জন্য বই, খাতা, কলম ও মাদরাসার বেতনের জন্য কান্নাকাটি করে। তাকে প্রশ্ন করে, আমরা কেন গরিব ঘরে জন্ম নিলাম, লেখাপড়ার খরচ দিতে পারি না, পেটপুরে ভাত খেতে পারি না-এর চেয়ে আমাদের মৃত্যু ভালো। আমার মেয়ে লেখাপড়া শেষ করে ডাক্তার হতে চায়।’

বালিকান্দি গ্রামের বাসিন্দা জলিল মিয়া বলেন, নদী বন্ধ থাকায় গ্রাম ছেড়ে মানুষ কর্মসংস্থানের আশায় দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে। অথচ এই নদী খুলে দেওয়া হলে সরকার যেমন বড় অঙ্কের রাজস্ব পেত, তেমনি এই অঞ্চলের মানুষেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতো। তাদের আর কাজের সন্ধানে ঢাকা যেতে হতো না।

মুনিপুরী ঘাটের স্থানীয় বাসিন্দা নাসির মিয়া বলেন, এই নদী বন্ধ থাকায় আমরা বেকার হয়ে পড়ে আছি। নৌকাগুলো ঘাটে বাঁধা। অথচ কয়েক দিন পরপর এই নদী লুটের একটি পাঁয়তারা শুরু হলে পুলিশ সেটি বন্ধ করে। পুলিশের চেকপোস্ট থাকায় নদী লুট আপাতত বন্ধ। তবে এই জেলার মানুষের দাবি, দ্রুত যেন এই নদী ইজারা দেওয়া হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ বলেন, আমি এখানে যখন যোগদান করি, তখন ধোপাজানের বালু লুটপাট চলছিল। আমি এসে সেটি বন্ধ করি। এখনও এই নদী থেকে যাতে কেউ বালু-পাথর লুট করতে না পারে, সেই জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশের চেকপোস্ট রয়েছে। তবে আমার মনে হয়, সরকার যদি নদী বৈধভাবে ইজারা প্রক্রিয়া সম্পূর্ণ করে, তাহলে এখানে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল বলেন, ধোপাজান বালু মহাল দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় অনেক শ্রমিককে বেকায়দায় পড়তে হচ্ছে। তবে এই নদীর ইজারা দেওয়ার জন্য ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।