BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৫
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকার রাগ ভাঙাতে শহরজুড়ে ব্যানার, ‘গরু-মুরগি’র প্রেমে মাতল নেটদুনিয়া


নভেম্বর ২৬, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

প্রেমিকার অভিমান ভাঙাতে কত কিছুই না করেন প্রেমিকরা। কেউ ফুল পাঠান, কেউ উপহার দেন। আবার কেউ বেছে নেন একেবারেই ভিন্ন কোনো পথ। সিরাজগঞ্জে এবার তেমনই এক ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে। প্রিয় মানুষের রাগ কমাতে শহরের কোথাও টাঙানো হয়েছে একটি ব্যানার। আর সেই ব্যানারের ভাষা দেখে হাসি থামাতে পারছেন না সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ব্যানারটির বিষয়টি নজরে আসে। সেখানে প্রেমিক নিজের পরিচয় দিয়েছেন ‘গরু’ হিসেবে, আর প্রেমিকাকে সম্বোধন করেছেন ‘পোল্ট্রি মুরগি’ বলে। এই অদ্ভুত সম্বোধনের মধ্য দিয়েই প্রিয় মানুষের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

কে এই ব্যতিক্রমী প্রেমিক, কিংবা কার অভিমান ভাঙাতে এমন আয়োজন—তা এখনো জানা যায়নি। তবে ব্যানারের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে।

ঘটনাটি নিয়ে ফেসবুকে মজার মন্তব্য করেছেন অনেকেই। আরিফ চৌধুরী মাহিন নামের এক ব্যবহারকারী লিখেছেন, ভালোবাসার সম্পর্কে অভিমান ও ভুল বোঝাবুঝি থাকবেই। তবে সেই অভিমান দূর করার আন্তরিক চেষ্টাই সম্পর্ককে সুন্দর করে তোলে।

শাহারিয়ার মোর্শেদ খান নামের আরেক ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, সিরাজগঞ্জে এমন ভালোবাসার গরু আর অভিমানী মুরগিতে ভরে উঠুক। প্রেম ও মান-অভিমান থাকুক, ভালোবাসায় ভরে থাকুক শহরটি।

অন্যদিকে মনিষা নামের এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, এমন ঘটনা আগে জানলে হয়তো সিরাজগঞ্জের কারও প্রেমে পড়ার কথা ভাবতেন তিনি।

প্রেমের প্রকাশ যে সব সময় দামি উপহার কিংবা বড় কোনো আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সিরাজগঞ্জের এই ব্যানার যেন তারই এক মজার উদাহরণ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।