সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে ১৯ বিজিবি। এর মধ্যে রয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও ক্ষতিকর ‘স্কিন সাইন’ ক্রিম।
রবিবার (২৫ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।ঘড়ি কিনুন
বিজিবি জানায়, রবিবার সকাল ১০টার দিকে ১৯ বিজিবির অধীন সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার বাদশাবাজারে অভিযান চালায়। এ সময় ২৮০০ পিস ভারতীয় ‘স্কিন সাইন’ ক্রিম, ৩০০০ পিস চশমা এবং ২৪০ কেজি চা-পাতা জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ২০ হাজার টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
