BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪১
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদল নেতা শাহান আল মাহমুদ খানের মায়ের মৃত্যুতে শেখ মুহিন আল নাদিমের শোক


অক্টোবর ১৮, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সরকারি মদনমোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খানের মমতাময়ী মা আজ রবিবার রাত ১টা ৩০ মিনিটের দিকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না———————-রাজিউন।

সরকারি মদনমোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খানের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সরকারি মদনমোহন কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শেখ মুহিন আল নাদিম।

এক শোকবার্তায় শেখ মুহিন আল নাদিম বলেন, শাহান আল মাহমুদ খানের মমতাময়ী মা ছিলেন একজন পরহেজগার ও নামাজি ব্যক্তি। প্রিয়জন হারানোর এ অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।