BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২০
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ‘নেশাগ্রস্ত ছেলের হাতে’ বাবা খুন


অক্টোবর ৬, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নেশাগ্রস্ত ছেলের হাতে এক ব্যক্তি খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ি গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে আজমিরীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন।

নিহত ৬০ বছর বয়সী সাহাব উদ্দিন ওই এলাকার বাসিন্দা। তার ছেলে ইয়াফিনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, ইয়াফিন নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাবার সঙ্গে তার কথা-কাটাকাটি হতো। দুপুরে ইয়াফিন আবারও নেশাগ্রস্ত অবস্থায় বাবার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বটি দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াফিনকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি শফিকুল বলেন, “নেশার টাকার জন্যই তিনি বাবাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।