BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০১
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি হয়ে সিলেটে প্রথমবারের মতো আসছেন মির্জা ফখরুল ইসলাম


সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

আগামীকাল মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) এক সংক্ষিপ্ত সফরে সিলেট আসছেন রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর এটিই সিলেটে তাঁর প্রথম আগমন।

জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে তিনি সিলেটে হযরত শাহ্ জালাল রহ. ও হযরত শাহ্ পরান রহ. এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেট আসছেন।

১৫ সেপ্টেম্বর ভঙ্গভবন থেকে সকালে হযরত শাহ্ জালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।সিলেট সার্কিট হাউসে বিশ্রাম গ্রহণ করে সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।এরপর প্রথমে হযরত শাহ্ জালাল রহ.পরে হযরত শাহ্ পরান রহ.এর মাজার জিয়ারত করে পূণরায় সিলেট সার্কিট হাউসে অবস্থান করবেন।বেলা-৩.৩০মিনিটে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিবেন।সংবর্ধনা গ্রহণ শেষে পূণরায় সার্কিট হাউসে অবস্থান নিয়ে বিকালেই বিমান যোগো সিলেট ত্যাগ করবেন।

এদিকে রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেটে শুভাগমন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন চলছে নগরজুড়ে।শাহ্ জালাল ও শাহ্ পরান রহ.মাজারে চলছি সাজ সাজ রব।

রাষ্ট্রপতির সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে প্রশাসনের ব্যস্ততাও চোখে পড়ছে।নগরজুড়ে বিভিন্ন শুভেচ্ছা সাইনবোর্ড দেখা গেছে।চলছে নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।