BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪২
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক আব্দুর রবের আবেদনের প্রেক্ষিতে কানাইঘাটে সুরমা নদীর উপর ব্রিজের অনুমোদন


সেপ্টেম্বর ৮, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে সিলেটর কানাইঘাটবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের পথে। সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষী প্রসাদ পূর্ব ইউনিয়নে মমতাজগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীর উপর নতুন ব্রিজ/সেতু নির্মাণের জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে ২০ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বগুড়া, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও জামালপুর জেলার উন্নয়ন প্রকল্পের আওতায় ৪টি নতুন সেতু নির্মাণের আবেদন গৃহীত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মমতাজগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় সাংবাদিক আব্দুর রব এর আবেদনের প্রেক্ষিতে সুরমা নদীর উপর ব্রিজ/সেতু নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে উক্ত চিঠির অনুলিপি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সেতু নির্মাণ হলে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নসহ অত্র এলাকার হাজার হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।প্রথম বারের মতো একটি দীপ এলাকার সড়কপথে যোগাযোগ শুরু হবে। বর্ষায় নদী পারাপারে দুর্ভোগ কমবে বলে মনে করছেন স্থানীয়রা।

জানা যায় সাংবাদিক আব্দুর রব এ ব্রিজ নিমার্ণের দাবিতে ২০১৪ সালে প্রথমে আবেদন করেন, উনার আবেদনের প্রেক্ষিতে, সয়েল টেষ্ট অনুমোদন, পরিবেশগত অনুমোদন, উন্নয়ন সচিব-২,অনুমোদন হয় |২০২০ সাল থেকে ২০২৩ সালে উক্ত ব্রিজের ফিজিভিলি স্টাডি সম্পূর্ণ হয়|

এই পর্যায় পুনরায় মন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয় বরাবর বিগত ০৬/০৭/২০২৬ তারিখে সাংবাদিক আব্দুর রব আবেদনের করেন এরই পরিপ্রেক্ষিতে ব্রিজের চুড়ান্ত অনুমোদন দেয়া হয় |

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।