BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বৃদ্ধের ভূমি জবর দখলের চেষ্টা পুলিশ কমিশনার বরাবর আবেদন


এপ্রিল ২৩, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর ১৯নং ওয়ার্ডের প্রত্যয়-৮১ রায়নগর দপ্তরীপাড়া এলাকায় বৃদ্ধের জমি জোরপূর্বক দখলের অভিযোগে পুলিশ কমিশনার বরাবরে আবেদন করেছেন নগরীর রায়নগর দপ্তরীপাড়া এলাকার বাসিন্দা মৃত ইদ্রিস আলীর ছেলে সমছু উদ্দিন খাঁন।

আবেদনে উল্লেখ করা হয়, সিলেট নগরীর ১৯নং ওয়ার্ডের প্রত্যয়-৮১ রায়নগর দপ্তরীপাড়া এলাকায় মৃত ইদ্রিস আলীর ছেলে সমছু উদ্দিন খাঁন তপশীল বর্নিত খরিদা ও নামজারীকৃত ভূমি আমি মঞ্জু মিয়া, পিতা-রূপা মিয়া, সাং-দেবপুর, প্রকাশিত মুকিরপাড়া, পোঃ-দক্ষিণকাছ, খানা ও জেলা সিলেট এর নিকট হইতে সদর সাব রেজিস্ট্রারী অফিসে সম্পাদিত সাফ কবালা দলিল নং-৩৮৭৭, তারিখ-০৮/০৪/১৯৬৩ইং মূলে এস.এ ৭৯৫ খতিয়ানের ১৩৬২ দাগে ০.৭৮ একর জমি ক্রয় করে। পরবর্তীতে তিনি নামজারী মোকদ্দমা নং-২৫১০/১৬-১৭ইং মূলে তার নামে নামজারী খতিয়ান ৭৩৯৭ নম্বরভুক্ত করিয়া সরকারী খাজনা আদায় করে। উক্ত নামজারী খতিয়ান বিষয়ে গত ০৪/১০/১৭ইং তারিখে এস.এ রেকর্ডীয় মালিকগণের স্থলবর্তী উত্তরাধিকারীগণ আপত্তি উত্থাপন করলে সহকারী কমিশনার (ভূমি) সিলেট সদর সিলেট এর আদেশে নামজারী বাতিল করা হয়।

তিনি আরো উল্লেখ করেন, আদেশের বিরুদ্ধে তপশীল বর্ণিত ভূমি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালত সিলেটে নামজারী মামলা নং-৪৭/২০১৭ইং দায়ের করে। উক্ত মামলা শুনানীকালীন সময়ে নালিশা ভূমির বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এস.এ রেকর্ডীয় মালিকগণের উত্তরাধিকারীগণ বিগত ২৯/০৭/২০ তারিখে ৪৪২১ নম্বরে রেজিস্ট্রারীযুক্ত প্রত্যাহারযোগ্য পাওয়ার অব এটর্নীমূলে মোঃ সামছুল হক (পাপ্পু) বরাবরে রব্বান মিয়া গং সম্পাদন করিয়া দেন এবং তিনি পরবর্তীতে বিগত ১৮/০২/২১ তারিখে বর্ণিত আমমোক্তারনামাবলে একখানা সোলেনামা বরাবরে সম্পাদন করিয়া স্বত্বত্যাগী হন। আমার স্বত্ব দখলীয় ভূমিতে বর্তমানে একটি টিনের ঘর ও আশপাশে গাছগাছালি আছে এবং কেয়াটেকার সানাই মিয়া (৫৫), সাকিন-টিলাগড়, পোঃ সিলেট সদর, থানা-শাহপরাণ রহঃ), জেলা-সিলেট তার পক্ষে উক্ত ভূমিতে বসবাস করে। কিন্তু সামছু উদ্দিন খানের উক্ত ভূমিতে সীমানা পিলার অতিক্রম করে বিবাদী রাসেদ আহমদ সাদ্দাম ও তার সহযোগীরা বাদী ও তার কেয়ারটেকারকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করিতেছে। তাহারা এই বলিয়া হুমকি প্রদান করিতেছে যে’ বাদীর খরিদা ভূমি নাকি তার মৌরসি সম্পত্তি তাই তার খরিদা ভূমি হইতে আমি যাহাতে চলিয়া যাই তাহা না হইলে তার জীবন দুর্বিষহ করে দিবে। এসব কার্যকলাপে তিনি আতঙ্কে দিনাতিপাত করছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।