BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৭
আজকের সর্বশেষ সবখবর

জামেয়া শাহ ওলিউল্লাহ (রহ.) রইছুল উলুম সিলেটে নূরানি বিভাগের বই বিতরণ


এপ্রিল ২১, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের আখালিয়া বড়গোলস্থ জামেয়া শাহ ওলিউল্লাহ (রহ.) রইছুল উলুম মাদ্রাসার নূরানি বিভাগের শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বাদ জোহর মাদ্রাসা মিলনায়তনে এই বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব হাফিজ মাওলানা রইছ উদ্দিন-এর সভাপতিত্বে এবং নায়েবে মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার-এর পরিচালনায় অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও নায়েবে মুহতামিমসহ শিক্ষকবৃন্দ অত্যন্ত আনন্দঘন পরিবেশে ছাত্রদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন।

বক্তব্যে প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব হাফিজ মাওলানা রইছ উদ্দিন সাহেব বলেন, “শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বছরের শুরুতেই পাঠ্যপুস্তক তুলে দেওয়া আমাদের লক্ষ্য। কোমলমতি ছাত্ররা যেন নতুন বইয়ের উৎসাহে দ্বীনি শিক্ষায় আরও মনোযোগী হয়, আমি সেই দোয়া করি।”

বই বিতরণ শেষে মাদ্রাসার সমৃদ্ধি ও ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।